পর্যটনের লক্ষ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আনন্দেরও উপলক্ষ : বশিরউদ্দীন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পর্যটনের লক্ষ্য কেবল অর্থনৈতিক সমৃদ্ধি নয়। বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি ছড়িয়ে দেওয়া। একসঙ্গে ভ্রমণ পরিবার, সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতি বাড়ায় এবং জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বশিরউদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিদেশি দূতাবাসের প্রতিনিধি, পর্যটন সংস্থার কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে পর্যটকদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে, যেখানে সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে। এই প্রক্রিয়ায় যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা।

এর আগে সকালে বর্ণাঢ্য একটি র‌্যালির উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। র‌্যালিটি পর্যটন ভবন থেকে শুরু হয়ে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি সঙ্গীত কলেজ এবং পাবলিক সার্ভিস কমিশন ঘুরে পর্যটন ভবনে ফিরে আসে।

দিবসটি উপলক্ষে সাইকেল র‌্যালি, শহর ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সূত্র : বাসস।

জ/উ
মেরুদণ্ডহীন ভালো মানুষ মানবাধিকার কমিশনে দরকার নেই : দেবপ্রিয়

মেরুদণ্ডহীন ভালো মানুষ মানবাধিকার কমিশনে দরকার নেই : দেবপ্রিয়

জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দেওয়া যাবে না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনো
নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ
ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও সভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বেসামরিক বিমান পরিবহন   পর্যটন মন্ত্রণালয়   উপদেষ্টা শেখ বশিরউদ্দীন   পর্যটন   অর্থনৈতি     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft