ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে এ সংবর্ধনায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার কন্যা দীনা ইউনূসও।

ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসিমুখে অধ্যাপক ইউনূস ও তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন। আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ছবিটি যেন ছিল এক উষ্ণ বন্ধুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন।

শনিবার বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিসরে ড. ইউনূসের এ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে একই ফ্রেমে তার অবস্থানকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ছবিটি শুধু সৌজন্যমূলক বিনিময়ের প্রতিচ্ছবি নয়, বরং বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরারও ইঙ্গিত বহন করছে।

জ/উ
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও সভা
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে
জুলাই আন্দোলনের প্রধান কারণ পচা নির্বাচন : ইসি সানাউল্লাহ

জুলাই আন্দোলনের প্রধান কারণ পচা নির্বাচন : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন হওয়ার অন্যতম প্রধান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   প্রধান উপদেষ্টা   অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প   ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft