নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে : সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।

সিইসি বলেন, আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। অনেকগুলো চ্যালেঞ্জ চোখে দেখা যায়, আবার অনেকগুলো অদেখাও থেকে যায়।

তিনি আরও জানান, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার জন্য হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে বলেন। কর্মকর্তারা হাত তুলে শপথগ্রহণ করেন।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আপনারা কারও পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষেও কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব আপনাদের ভূমিকার ওপর নির্ভর করে। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।

এ সময় ইসি সানাউল্লাহ বলেন, আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। নির্বাচনী ব্যবস্থার ভেঙে পড়া এবং পচা নির্বাচনই জুলাই অভ্যুত্থানের মূলে রয়েছে। চোখ বন্ধ করে দেখুন, জুলাই আন্দোলন কেন হলো, তার প্রধান কারণ পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা আর কখনো পচা নির্বাচন করব না। পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না, ইনিয়ে-বিনিয়ে কথা বলবে না। নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে, ইসি কোনো দায়িত্ব নেবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ।

জ/উ
ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও সভা
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন কমিশন   এ এম নাসির উদ্দিন   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft