ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ এএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী। এছাড়া তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। এর আগে বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

এদিকে শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে। আগামী ২১ সেপ্টেম্বর হানিয়া আমির অংশ নেবেন একটি এক্সক্লুসিভ ফটোশুটে। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। 

বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

জ/উ
ঢাকায় পা রাখলেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো
মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি : মৌ

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি : মৌ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব ও
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় নিয়ে একটা সময় ভীষণ ব্যস্ত ছিলেন তিনি।
‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

কৈশোরে সংসার শুরু করেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাত্র ১৬ বছর মা হন তিনি। বলতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হানিয়া আমির   পাকিস্তান   অভিনেত্রী   ফেসবুক   আহসান মঞ্জিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft