মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি : মৌ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪১ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ১:৫৪ পিএম

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব ও কৈশোরের নানা অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

সেখানে তিনি জানান, তার মা তাকে এবং তার বোনকে বড্ড আগলে রেখে বড় করেছেন। মা মনে করতেন সালোয়ার-কামিজ পরা এবং চা পান করা ‘পাকনামি’। এই কারণে অনেক বড় বয়স পর্যন্ত তাদের ফ্রক পরতে হয়েছে।

মৌ বলেন, ‘আমাদের বাড়িতে বৃষ্টি পড়লে মায়ের কাছে অনুমতি নিতে হতো, 'আম্মু, ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে তো, একটু সালোয়ার-কামিজ পরি?' আর চা পান করার বিষয়ে মা বলতেন, এগুলো পাকনামি।’

তিনি আরও জানান, নবম-দশম শ্রেণিতে পড়ার আগে পর্যন্ত তার সালোয়ার-কামিজ ছিল না। নাচের ক্লাসে যেতে হতো স্কার্ট পরে। একদিন বাফাতে (বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস) কথক ক্লাসে স্কার্ট পরে গেলে নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ তাকে আদর করে ডেকে বলেন, ক্লাসে স্কার্ট পরা যাবে না। মৌয়ের কথায়, ‘শিবলি ভাই আমাকে ভালোর জন্যই বলেছিলেন। কারণ গেটের বাইরে অনেক বাজে লোকজন দাঁড়িয়ে থাকে।’

শিবলি ভাইয়ের কথা শুনে মৌ বাড়িতে ফিরে মাকে কান্নাকাটি করে জানান যে তার নিজের সালোয়ার-কামিজ প্রয়োজন। এরপরই তিনি সালোয়ার-কামিজ পরার অনুমতি পান। মৌয়ের মতে, এই ঘটনাটিই তার জীবনে প্রথম বড় হওয়ার উপলব্ধি এনে দেয়।

পডকাস্টের এক পর্যায়ে উপস্থাপক মজার ছলে বলেন, ‘তাহলে কি মৌয়ের রূপের রহস্য হচ্ছে চিনি না খাওয়া?’ মৌ এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন।

জ/উ
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় নিয়ে একটা সময় ভীষণ ব্যস্ত ছিলেন তিনি।
‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

কৈশোরে সংসার শুরু করেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাত্র ১৬ বছর মা হন তিনি। বলতে
পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় : তনুশ্রী দত্ত

পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় : তনুশ্রী দত্ত

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সম্প্রতি শুরু হয়েছে। শোটি সঞ্চালনা করেন
অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট রেডফোর্ড আর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   জনপ্রিয়   মডেল   নৃত্যশিল্পী   সাদিয়া ইসলাম মৌ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft