মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে পিঁড়িতে বসলেন আলোচিত এই অভিনেত্রী। এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি। দ্বিতীয় বার বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শবনম ফারিয়া জানিয়েছেন, তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল- আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’

ফারিয়া বলেন, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন। জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়ে তিনি বলেন, ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা। 

এদিকে শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুও বিয়ে করেছেন। ডিভোর্সের প্রায় দুই বছর তিনি নতুন জীবনসঙ্গী বেছে নেন। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল।

জ/উ
ঢাকায় পা রাখলেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো
মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি : মৌ

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি : মৌ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব ও
মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় নিয়ে একটা সময় ভীষণ ব্যস্ত ছিলেন তিনি।
‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে : শ্রাবন্তী

কৈশোরে সংসার শুরু করেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাত্র ১৬ বছর মা হন তিনি। বলতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ছোট পর্দা   অভিনেত্রী   মডেল   শবনম ফারিয়া   আনুষ্ঠানিকতা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft