পাঁচবিবিতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করার অভিযোগ তুলেছেন।

‎আজ বৃহস্পতিবার দুপুরে ঘোড়াপা গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, কিছুদিন আগে মোস্তাফিজুরের বাড়ির সিমেন্টের টিন ভাঙাকে কেন্দ্র করে বিরোধ হয়। এ ঘটনায় তার ছেলে আলামিনকে মারধর করা হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলেও বিবাদীরা সভায় হাজির হননি।

আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ

‎আমিনুল ইসলাম আরো অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তার কন্যার মাধ্যমে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং-৯০/২০২৫) দায়ের করেছেন। তিনি দাবি করেন, এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগেও মোস্তাফিজুর স্ত্রী ও কন্যাকে ব্যবহার করে নিরীহ ব্যক্তিদের নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

ডাসারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

‎এ ব্যাপারে মামলার বাদীপক্ষের বক্তব্য নিতে মোস্তাফিজুরের বাড়িতে গেলেও তারা দরজা খোলেননি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎এ বিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি জানি।এ ব্যাপারে ছেলে পক্ষ আমার ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করেছিল। আমি উভয় পক্ষকে পরিষদে ডেকেছিলাম কিন্তু মেয়ে পক্ষ না আসায় ঘটনাটা মীমাংসা করা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   জয়পুরহাট   ধর্ষণ চেষ্টা মামলা   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft