পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় : তনুশ্রী দত্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন সম্প্রতি শুরু হয়েছে। শোটি সঞ্চালনা করেন সালমান খান। বিগ বসে অংশ নেওয়ার প্রস্তাব বহুবার এসেছে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে। এমনকি তাকে কোটি টাকার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও এসেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “আপনি কি সত্যিই ভাবেন আমি এই শো-তে যাব? আমি তো আমার নিজের পরিবারের সঙ্গেও থাকি না। আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই অর্থ দেওয়া হয়েছিল।”

একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, ‘আমার ডায়েটের যত্ন তিনি নেবেন।’ আমি বলেছিলাম, ‘ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।”

তনুশ্রী স্পষ্ট করেন, তিনি কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না। তিনি বলেন, “একই হলরুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে- আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”

তনুশ্রী দত্তের জন্ম ১৯৮৪ সালের ১৯ মার্চ, ঝাড়খন্ডের জামশেদপুরে। তিনি ডিবিএমএস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন এবং পরে পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন এবং মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করেন।

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকলেও, ২০১৮ সালে তিনি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট রেডফোর্ড আর
‘রানীরা কাউকে অনুসরণ করে না’

‘রানীরা কাউকে অনুসরণ করে না’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হানিয়া আমির। অভিনয় দিয়ে অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। নাটক,
অভিষেকের ৭ বছর স্মরণে ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

অভিষেকের ৭ বছর স্মরণে ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft