‘রানীরা কাউকে অনুসরণ করে না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পেয়েছে ‘ঢালিউড কুইন’ খ্যাতিও। অভিনয়ে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই তারকা। ভক্ত-অনুরাগীদের জানান, নিজের সবশেষ কাজের খোঁজ-খবর।

এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। 
 
রিল ভিডিও ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে। কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীকে। 

একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস।

একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা। 

জ/উ
প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হানিয়া আমির। অভিনয় দিয়ে অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। নাটক,
অভিষেকের ৭ বছর স্মরণে ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

অভিষেকের ৭ বছর স্মরণে ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি।
সিদ্ধান্ত পরিবর্তন, দেশি ছেলে বিয়ে করবে সেমন্তি সৌমি

সিদ্ধান্ত পরিবর্তন, দেশি ছেলে বিয়ে করবে সেমন্তি সৌমি

একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি। কিন্তু সময়ের
ব্যাচেলর পয়েন্টের জন্য নতুন মুখ খুঁজছেন কাজল আরেফিন অমি

ব্যাচেলর পয়েন্টের জন্য নতুন মুখ খুঁজছেন কাজল আরেফিন অমি

ব্যাচেলর পয়েন্টে নতুন মুখ যোগ করতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন নির্মাতা কাজল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft