প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৩ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হানিয়া আমির। অভিনয় দিয়ে অল্প সময়েই জয় করেছেন দর্শকদের মন। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ দিয়ে দক্ষিণ এশিয়া মাতিয়ে রেখেছেন এই অভিনেত্রী। হানিয়া আমিরের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর। দেশে আসছেন পাকিস্তানের এই অভিনেত্রী।

সানসিল্ক বাংলাদেশ’র আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটি সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা যা ভিটামিন সি ও ই’র গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন পাকিস্তানি অভিনেত্রী।

জানা গেছে, বাংলাদেশে বেশ ক’দিন থাকবেন তিনি এবং কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্ক’র এই বিশেষ ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক। এই বিষয় বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশ-এর ফেসবুক পেজে।

বলা দরকার, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ হিসেবেই তার বাংলাদেশে আসা।

এদিকে, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হয় হানিয়া আমিরের। এরপর তিনি ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়- সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।

দর্শকদের কাছে তিনি এতটাই জনপ্রিয় যে তার স্টাইলও বেছে নিয়েছেন ভক্ত-দর্শকরা। নিজের ব্যক্তিত্ব দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে গেথে আছেন হানিয়া আমির।

জ/উ
সিদ্ধান্ত পরিবর্তন, দেশি ছেলে বিয়ে করবে সেমন্তি সৌমি

সিদ্ধান্ত পরিবর্তন, দেশি ছেলে বিয়ে করবে সেমন্তি সৌমি

একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি। কিন্তু সময়ের
ব্যাচেলর পয়েন্টের জন্য নতুন মুখ খুঁজছেন কাজল আরেফিন অমি

ব্যাচেলর পয়েন্টের জন্য নতুন মুখ খুঁজছেন কাজল আরেফিন অমি

ব্যাচেলর পয়েন্টে নতুন মুখ যোগ করতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন নির্মাতা কাজল
বাবা-মার নজরদারিতে সবসময় থাকেন তৃপ্তি দিমরি

বাবা-মার নজরদারিতে সবসময় থাকেন তৃপ্তি দিমরি

ভারতীয় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি নিজের ব্যক্তিজীবনের মজার এক দিক তুলে ধরলেন। সম্প্রতি এক
বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়া

বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়া

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল আবারও শিরোনামে। মহাকুম্ভ সফরের একটি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft