মেসি গোল করলে জিতে যায় মায়ামি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৭:১৪ পিএম

দুই ম্যাচের গোলখরা কাটিয়ে অবশেষে স্কোরশিটে নাম লেখালেন লিওনেল মেসি। আর সেই দুই ম্যাচে জয়ও পায়নি ইন্টার মায়ামি। এবার তার নৈপুণ্যেই ঘুরে দাঁড়াল দলটি। বুধবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি, গোল করলেন মেসি, করালেনও একটি।

এই ম্যাচে জয় পাওয়ার মাধ্যমে সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপের ফাইনালে ০-৩ গোলের হারের প্রতিশোধও নিয়েছে হাভিয়ের মাচেরানোর দল।

এদিন ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই ম্যাচে প্রভাব রাখেন মেসি। স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে চমৎকার এক পাসে গোল করান তিনি। এরপর ৪১ মিনিটে সেই আলবার কাছ থেকেই বল পেয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।

চলতি বছরে এটি মেসির ৪০তম গোলে অবদান। এর মধ্য দিয়ে টানা ১৯তম বছর কমপক্ষে ৪০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

বিরতির পর ৫২ মিনিটে ইয়ান ফ্রে তৃতীয় গোলটি করে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন ইন্টার মায়ামির পক্ষে। যদিও ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন সাউন্ডার্সের হয়ে।

এর আগে গত ১ সেপ্টেম্বর লিগস কাপের ফাইনালে এই সাউন্ডার্সের বিপক্ষেই ০-৩ গোলে হেরে গিয়েছিল মায়ামি। সেদিন ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ওই সময় লুইস সুয়ারেজ সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু ছুড়ে মারেন, যার জেরে তাকে লিগস কাপে ছয় ম্যাচ ও এমএলএসে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। ফলে আজকের ম্যাচেও খেলতে পারেননি সুয়ারেজ।

গত শনিবার শার্লটের বিপক্ষে ০-৩ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে নেমে গিয়েছিল ইন্টার মায়ামি। তবে আজকের জয়ে তারা ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।

তবে এখনও শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি, যদিও তিন ম্যাচ কম খেলেছে মেসিদের দল।

মায়ামি ডিসি ইউনাইটেডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর ভোরে।

জ/উ
বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। যার জন্য বিসিবি গত সপ্তাহে
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার

রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়েছিল এন্ড্রিক ফেলিপের।
‘পরাজিত পাকিস্তানের কাছ থেকে কেউ কোনো অজুহাত শুনতে চায় না’

‘পরাজিত পাকিস্তানের কাছ থেকে কেউ কোনো অজুহাত শুনতে চায় না’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা যেন শেষ হয়েও শেষ হবার নয়। এবার এশিয়া কাপের গ্রুপ পর্বের
শেষ সময়ে সালাহর গোল, জয় পেয়েছে লিভারপুল

শেষ সময়ে সালাহর গোল, জয় পেয়েছে লিভারপুল

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নাটকীয় এক জয় লিভারপুলের। প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে ৯৫তম মিনিটে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft