‘আমার লাশটা মায়ের কাছে পাঠিয়ে দিয়েন’ –চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৭:৩৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ে একটি আয়েশা মনি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে মাকে উদ্দেশ্য করে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত রাকিবের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার কাজী কান্দি এলাকায়। তার বাবার নাম মো. সাইদুর রহমান।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলে যাই। সেখানে ২০৬ নম্বর রুমের মেঝে থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই হোটেলের ২০৬ নম্বর রুমে ওঠেন রাকিব। ওই রুমেই আত্মহত্যা করেন তিনি। কী  আত্মহত্যা করেছেন সেটি জানার চেষ্টা চলছে।

এসআই ফরহাদ বলেন, আমরা তার হাতে লেখা দুটি চিরকুট পেয়েছি। সেখানে তার মাকে উদ্দেশ্য করে একটিতে লেখা ছিল, ‘এই কাগজটা আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ কইরা দিও। তোমাকে অনেক কষ্ট দিছি আমারে মাফ কইরা দিও। পারলে আমাকে দোয়া কইরো না পারলে বদ দোয়া কইরো না।’

আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মায়ের কাছে। এইটা আমার চাচাতো ভাইয়ের নাম্বার। ওর নাম দ্বীন ইসলাম ইতি রাকিব।’

জ/উ
সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ, ছয় দফা দাবিতে চলছে আন্দোলন

সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ, ছয় দফা দাবিতে চলছে আন্দোলন

কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংসের ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ
ফরিদপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

‎সম্প্রতি গেজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে সকাল থেকে চলমান মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত
টাঙ্গাইলে ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীদের আঁতাতকারী বিএনপির মনোনয়নপ্রত্যাশী

টাঙ্গাইলে ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীদের আঁতাতকারী বিএনপির মনোনয়নপ্রত্যাশী

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের টাঙ্গাইল
ফরিদপুরে আসন বিন্যাসকে কেন্দ্র করে থানায় ভাংচুর-অগ্নিসংযোগ

ফরিদপুরে আসন বিন্যাসকে কেন্দ্র করে থানায় ভাংচুর-অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   যাত্রাবাড়ী থানা   মরদেহ   ঢাকা মেডিকেল কলেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft