ব্যাচেলর পয়েন্টের জন্য নতুন মুখ খুঁজছেন কাজল আরেফিন অমি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ এএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৭:৪৭ এএম

ব্যাচেলর পয়েন্টে নতুন মুখ যোগ করতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক নাটকটিতে সংযুক্ত হবে নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষাভাষী দুই তরুণী অভিনেত্রী। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, দরকার দুজন নারী শিল্পী। চরিত্র ১-এর বয়স ১৮ থেকে ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি; নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। চরিত্র ২-এর বয়সও একই, উচ্চতা একই সীমা; বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

বাবা-মার নজরদারিতে সবসময় থাকেন তৃপ্তি দিমরি

আগ্রহী শিল্পীরা নিজেদের কনট্যাক্ট তথ্যসহ ভিডিও বাইট পাঠাতে পারবেন ই-মেইল (officialboomfilms@gmail.com) বা হোয়াটসঅ্যাপ (01868 407 133) নম্বরে। ভিডিও পাঠানোর শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৫। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আরও বেশি জনপ্রিয় করার জন্য এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে ‘নেহাল’ চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন ‘নতুন কাজের মেয়ে’ বা ‘পাগলা সুজন’-এর মতো চরিত্র আনা হয়েছে যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি।

বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়া

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও পাভেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   ব্যাচেলর পয়েন্ট   কাজল আরেফিন অমি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft