আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৩ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব, ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবেন।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। 

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার।’

ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। এমন রাষ্ট্র বানাতে চাই, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন, সরকার কারও প্রতি কোনো পার্থক্য করবে না।’

এর আগে গতকাল সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। তারা এ সময় প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।’

সনাতন ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, গত বছরের তুলনায় এ বছর ১ হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

জ/দি
আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা

আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর রক্ষা সম্ভব নয় : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোনস্তর
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে : চসিক মেয়র

পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিবেশ রক্ষা ও দূষণরোধে প্লাস্টিক বর্জ্যকে
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার

চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার

তিস্তা নদীকে ঘিরে বহু প্রতীক্ষিত মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি এসেছে। প্রকল্পটির জন্য চীনের কাছে প্রায়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft