প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ এএম

শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের সম্প্রতি বদলির আদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার। এই বদলি আদেশ প্রত্যাহারের জন্য ১৪ই সেপ্টেম্বর সকাল দশটায় শ্যামনগরের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তাদের দাবী কর্মদক্ষ জনবান্ধব গরিবের বন্ধু শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের বদলি আদেশ স্থগিত করে তাকে এই শ্যামনগর উপজেলায় রাখার জন্য বিভাগীয় কমিশনার খুলনাসহ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক প্রিন্সিপাল তপন কুমার মন্ডল বলেন, মিসেস রনি খাতুন শ্যামনগর উপজেলার গরিব-দুখী মেহনতী মানুষ সহ সর্বস্তরের মানুষের ঢাল হয়েছিলেন এই ঢাল সরে গেলে শ্যামনগরের মানুষের জন্য অন্ধকার নেমে আসবে ,সে কারণে অবিলম্বে তার বদলি প্রত্যাহার করতে হবে বলে তিনি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক বলেন, রনি খাতুন ছিলেন একজন দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের হৃদয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এই গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা কোনভাবেই বিদায় মেনে নিতে চাই না সে কারণে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের বদলী আদেশ স্থগিত করতে হবে।
শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর মনির হোসেন বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কন্যারে অবস্থিত সবচেয়ে সর্ববৃহৎ উপজেলা শ্যামনগরের হাল ধরেছিলেন রনি খাতুন আজ একটি বছর বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছেন সমাধান করেছেন নিজের খাওয়া ঘুমকে বাচ্চাদের আবদার কে উপেক্ষা করে রাত দিন ছুটেছেন শ্যামনগরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য শ্যামনগরের মানুষের নানামুখী সমস্যা সমাধানের জন্য। তিনি ছিলেন সর্বদলীয় মানুষের মুখপাত্র কোন দল তাকেএককভাবে ব্যবহার করতে পারেনি আর তিনি কোন দলের হয়ে এককভাবে ব্যবহার হয়নি তিনি ছিলেন অত্যন্ত জনবান্ধব কর্মদক্ষ একজন মানুষ শ্যামনগর উপজেলায় রাজা পতাপতিত্বর নাম যতদিন থাকবে ততদিন থাকবে রনি খাতুন এর নাম সে কারণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি রনি খাতুনের বদলি আদেশ স্থগিত করার জন্য।
তিনি আরো বলেন, যদি আজকের এই কর্মসূচির পরে রনি খাতুনের বদলি আদেশ স্থগিত না হয় তাহলে আমরা পরবর্তীতে ভিন্ন পদক্ষেপ ভিন্ন কর্মসূচি নিতে বাধ্য হব এই আমাদের প্রত্যাশা।