বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৮:৪৬ পিএম

বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী  শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. আব্দুল ওদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির আরকুল ইসলামসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশনের নতুন আসন বিন্যাস বাগেরহাটের জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘদিন ধরে আমরা চারটি আসনে নির্বাচন করে আসছি এবং এটিই ছিল বাগেরহাটবাসীর সর্বসম্মত দাবি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবিকে উপেক্ষা করে চারটি আসনের পরিবর্তে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।’

গেলো ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল বাগেরহাটে। তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

জ/জ
শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার
বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। এরই মধ্যে আগামী
হরতালে মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা

হরতালে মোংলায় বিভিন্ন সরকারি অফিসে তালা

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। এর পরিপ্রেক্ষিতে মোংলায় বিভিন্ন সরকারি
বাগেরহাটে হরতালে দূরপাল্লার বাসসহ সব পরিবহন বন্ধ

বাগেরহাটে হরতালে দূরপাল্লার বাসসহ সব পরিবহন বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাগেরহাট   পুনর্বহাল   জেলা প্রশাসন   নির্বাচন অফিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft