ইসরাইলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে গ্লোবাল সমুদ ফ্লোটিলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৭:৫৭ পিএম

ইসরাইলি অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর জন্য আন্তর্জাতিক কর্মীদের উদ্যোগে শুরু হয়েছে এক নজিরবিহীন সমুদ্রযাত্রা। ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’ নামের এই বহরটি ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এতে অংশ নিচ্ছেন শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকারকর্মীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে এই অভিযান শুরু হয়। তিউনিসিয়ার বিজের্ত বন্দর ও ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে আলাদা আলাদা বহর যাত্রা করে। আয়োজকদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, প্রথম সহায়তা জাহাজটি টিউনিসিয়া থেকে ছাড়ে। এসময় আন্তর্জাতিক সাংবাদিক ও কর্মীরা এর মুহূর্তটি ধারণ করেন। এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে-গাজার ওপর অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ও মানবিক করিডর খোলা।

ইতালির বহরের ১৮টি নৌযান এক সপ্তাহের প্রস্তুতি শেষে অগাস্টা বন্দর থেকে রওনা হয়। আয়োজকরা জানান, এগুলো শিগগিরই তিউনিসিয়া থেকে ছাড়তে যাওয়া জাহাজগুলোর সঙ্গে সমুদ্রে মিলিত হবে। পরবর্তীতে বার্সেলোনা থেকেও একটি বহর যোগ দেবে। রোববার (১৪ সেপ্টেম্বর) আরও কিছু জাহাজ তিউনিসিয়া ও গ্রিস থেকে রওনা হয়ে আন্তর্জাতিক জলসীমায় একত্র হবে। এতে গড়ে উঠবে ‘গাজার পথে সবচেয়ে বড় নৌ-মিশন’।

প্রায় ৫০টি জাহাজ ও ৪৫টিরও বেশি দেশের ৫০০ থেকে ৭০০ জন অংশ নিচ্ছেন এই ফ্লোটিলায়। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ইতালির বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির এমপি আরতুরো স্কোত্তো ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরাডোসহ উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। আয়োজকরা বলেন, তাদের মূল দাবি-অবরোধ প্রত্যাহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ইতিমধ্যেই ৬৪ হাজার ৮০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে অবকাঠামো, খাদ্য ও ওষুধের ঘাটতিতে অঞ্চলটি এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহল একে গণহত্যার শামিল বলে আখ্যা দিচ্ছে।

এদিকে, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতগুলোতেও মামলা চলছে। গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলি অভিযানে গণহত্যার অভিযোগে শুনানি চালাচ্ছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

জ/দি
শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানো ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে
ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধে চাপ, কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধে চাপ, কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়ার ওপর আরও বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি শর্ত
পানির নিচে ২৯ মিনিট শ্বাস বন্ধ, বিশ্বরেকর্ড ক্রোয়েশিয়ান যুবকের

পানির নিচে ২৯ মিনিট শ্বাস বন্ধ, বিশ্বরেকর্ড ক্রোয়েশিয়ান যুবকের

পানির নিচে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ রাখার কৌশলে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিচিচ।
ইউক্রেন সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন

ইউক্রেন সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসরাইল   গাজা   আন্তর্জাতিক   উদ্যোগ   নজিরবিহীন   সমুদ্রযাত্রা   গ্লোবাল সমুদ ফ্লোটিলা   শিল্পী   রাজনীতিবিদ   সংসদ সদস্য   মানবাধিকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft