মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেত্রী জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।’ 

অভিনেত্রীর ভাষ্যে, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল।’

তার কথায়, ‘অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুন ভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।’ 

‘আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে, বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’ 

শেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনও বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

জ/উ
জাতীয় নির্বাচন : খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে, কমেছে কক্ষ

জাতীয় নির্বাচন : খসড়া তালিকায় ভোটকেন্দ্র বেড়েছে, কমেছে কক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয়
সমাজসেবামূলক পেশার স্বীকৃতি চান ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা

সমাজসেবামূলক পেশার স্বীকৃতি চান ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা

রাজধানীতে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে অবৈধ অটোরিকশা বন্ধ করে ‘সাইজ নির্ধারণে’র মধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা বৈধ
পুরোনো মামলা পুনঃনথিভুক্তিতে হত্যার পরিসংখ্যান বেড়েছে, অন্য অপরাধ কমেছে

পুরোনো মামলা পুনঃনথিভুক্তিতে হত্যার পরিসংখ্যান বেড়েছে, অন্য অপরাধ কমেছে

সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা বেড়েছে বলে প্রতীয়মান হলেও
৬ ক্যাটাগরিতে ৮৫ জনকে নিয়োগ দেবে দুদক

৬ ক্যাটাগরিতে ৮৫ জনকে নিয়োগ দেবে দুদক

কর্মকর্তা পর্যায়ের চার ক্যাটাগরির ৮৩ পদে ও কর্মচারীর ২ পদে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টলিউড   শ্রাবন্তী চট্টোপাধ্যায়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft