যাত্রীবাহী বাস খালে, নিহত বেড়ে ৫
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ১০:০১ পিএম

নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে ডুবে যায়। এ ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন- মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন। তারা চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি উঠানো হয়েছে।

তবে দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এদিকে ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ডুবুরি দল এসে কেউ নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিতে কার্যক্রম চালাচ্ছেন। তবে এ ঘটনায় উত্তেজিত রয়েছেন স্থানীয় জনগণ। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

এ প্রসঙ্গে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে পাঁচজন নিহত হয়েছেন। কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেজন্য ডুবরি দল কাজ করছে।

জ/উ
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস

চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে
কক্সবাজারে কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, অভিযানে আটক ১৩

কক্সবাজারে কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, অভিযানে আটক ১৩

পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল কক্সবাজারের কটেজ জোন। এলাকাটিকে
চাঁদপুরের চান্দ্রায় মাদকবিরোধী র‌্যালি

চাঁদপুরের চান্দ্রায় মাদকবিরোধী র‌্যালি

চাঁদপুরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)
‘বম পার্টির’ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

‘বম পার্টির’ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft