ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি জানায়, বুধবার ভোর থেকে ধানমন্ডি, ওয়ারী, লালবাগ, পল্টন, শেরেবাংলা নগর, কেরানীগঞ্জ ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মিছিলের মূল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়, ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বিন আজিজ, লালবাগ স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. রায়হান, পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহাদাৎ নবী খোকা, শেরে বাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান মানিক, কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আহমদ।

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকীকে

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিলের আয়োজন করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   আওয়ামী লীগ   ঝটিকা মিছিল   গ্রেপ্তার   ডিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft