তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে।

আজ শুক্রবার বিকেল ৪টার পর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়।

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকীকে

দাবিগুলো হলো— গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। 

তারেক রহমানের দেশে ফিরতে চাওয়া একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

সমাবেশে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   রাজনীতি   গণঅধিকার পরিষদ   সংহতি সমাবেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft