বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকীকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে আটকে দেওয়া হয়েছে। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।

আজ শুক্রবার সকালে ব্যাংকক যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

তারেক রহমানের দেশে ফিরতে চাওয়া একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

জানা গেছে, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্লাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   বিমানবন্দর   কাদের সিদ্দিকী   এসএম সিদ্দিকী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft