গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, অর্ধশত দোকান ভস্মীভূত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ এএম

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে, মুরগির দোকান, আলু-পিয়াজসহ বিভিন্ন মসলা ও মুদি দোকানসহ অর্ধশত ভস্মীভূত হয়ে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

জানা যায়, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ৫০টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে ভোগরা সার্ভিসের ৩ ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

ব্যবসায়ী আনিসুর রহমান জানান, চন্দনা চৌরাস্তা কাঁচা বাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপর তা আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। তার ধারণা আগুনে বিভিন্ন দোকান এবং মালামালসহ ভস্মীভূত হয়ে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ/উ
কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শত শত শ্রমিক সড়ক অবরোধ করেছেন।
জাবি শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৬ বাস আটক

জাবি শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৬ বাস আটক

চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
রাজবাড়ীতে শিকল বেড়ি নিয়ে দুই ভাইবোনের করুণ বাস্তবতা

রাজবাড়ীতে শিকল বেড়ি নিয়ে দুই ভাইবোনের করুণ বাস্তবতা

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়া গ্রামে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন দুই ভাইবোন- ৩৫ বছরের জালাল মোল্লা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   চান্দনা চৌরাস্তা   অগ্নিকাণ্ড   ক্ষতিগ্রস্ত   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft