জাবি শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৬ বাস আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ এএম

চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের অন্তত ২৬টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে বাসগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় রেখে দেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজ (গতকাল) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে আসার পথে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে বলছে কোথায় যাব, আমি জাহাঙ্গীরনগর বলার পর উনি শুনছে জিরানি যাব, আমি গাড়িতে ওঠার পরে আবার জিজ্ঞেস করছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার সাথে সাথে আমাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিছে, ততক্ষণে ড্রাইভার বাস ছেড়ে দিছে, আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছি এবং পায়ে অনেক ব্যথা পেয়েছি। এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে!’

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয় এক্স-রে করার জন্য।

এ বিষয়ে আটক একটি বাসের চালক মিজান বলেন, ‘কোন বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হইছে, সেটা আমি জানি না। মালিকপক্ষ আসছে, তারা কথা বলে সব ঠিক করবেন আশা করি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘এটি একটি অমানবিক ঘটনা। ইতিমধ্যে বাসের মালিকপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে।’

জ/উ
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
রাজবাড়ীতে শিকল বেড়ি নিয়ে দুই ভাইবোনের করুণ বাস্তবতা

রাজবাড়ীতে শিকল বেড়ি নিয়ে দুই ভাইবোনের করুণ বাস্তবতা

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়া গ্রামে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন দুই ভাইবোন- ৩৫ বছরের জালাল মোল্লা
মাদারীপুরে বিএনপি নেতার গাড়ি হতে বিদেশী মদসহ আটক-৫, গাড়ি জব্দ

মাদারীপুরে বিএনপি নেতার গাড়ি হতে বিদেশী মদসহ আটক-৫, গাড়ি জব্দ

সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার মাশুকুর রহমান
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   নারী শিক্ষার্থী   রাজধানী পরিবহন   সামাজিক যোগাযোগমাধ্যম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft