ডাচদের সঙ্গে লিটনদের লড়াই দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৪৮ এএম

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে ক্রিকেটপ্রেমীরা মাঠে গিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। এ ছাড়া টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে খেলা দেখার সুবিধাও থাকবে।

বাংলাদেশের দুই জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি সিরিজের ব্রডকাস্ট করবে। অনলাইনে খেলা সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, যা পাকিস্তানেও সম্প্রচার করবে। ভারতের দর্শকদের জন্য খেলা থাকবে ফ্যানকোডে, আর বিশ্বের অন্যান্য দেশের ভক্তরা খেলা দেখতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

নির্ধারিত ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় এবার বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে। তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পর টাইগাররা সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। ডাচদের বিপক্ষে লিটনদের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। আগামী বিশ্বকাপ উপমহাদেশের দুই দেশ-ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তাই স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে ডাচ ক্রিকেটাররা।

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

জ/উ
মাত্র ছয় ম্যাচেই বরখাস্ত মরিনহো!

মাত্র ছয় ম্যাচেই বরখাস্ত মরিনহো!

হোসে মরিনহো হয়তো জীবনে এতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি কখনো হননি। কোনো ক্লাবের দায়িত্ব নিলেন আর
নতুন ফরমেটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রতিটি দল পাবে আটটি ম্যাচ

নতুন ফরমেটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রতিটি দল পাবে আটটি ম্যাচ

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে কোনো গ্রুপ পর্ব থাকছে না।
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিসিবি ঘোষিত ১৫ সদস্যের
অবিশ্বাস্য ঘটনা, ১ বলে ২২ রান খরচ!

অবিশ্বাস্য ঘটনা, ১ বলে ২২ রান খরচ!

১ বলে ২২ রান খরচ! ক্রিকেটভক্তদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তবে এমনটাই ঘটেছে ক্যারিবিয়ান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   নেদারল্যান্ডস   টি-টোয়েন্টি সিরিজ   আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম   টেলিভিশন   অনলাইন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft