যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব: রিজওয়ানা হাসান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘যত দ্রুত সম্ভব বসে সমস্যার সমাধান করব। আমরা হয়ত কালকেই বসে যাব।’

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে দুপুরে কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে।

আমাদের সময় বেশিদিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শিল্প ও গৃহায়ন–গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর।

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

 সদস্যসচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন। কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   রিজওয়ানা হাসান   পরিবেশ   বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft