খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:২৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৪:৫৪ পিএম

খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে। ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলা খরসন্ডা এলাকার মোজাহিদুল মোড়ল ও ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রীনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।

ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ/উ
নেতাকর্মীদের নতুন যে বার্তা দিল এনসিপি

নেতাকর্মীদের নতুন যে বার্তা দিল এনসিপি

দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছে জুলাই পদযাত্রার তথ্য ও ছবি চেয়ে নতুন বার্তা দিয়েছে জাতীয়
রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়: টিআইবি

রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়: টিআইবি

দেশের কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে,
প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে : রিজভী

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,‘দুর্ভিক্ষ এলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুয়েক জায়গায় হাঁস
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা   মহাসড়ক   সাতক্ষীরা   স্বাস্থ্য কমপ্লেক্সে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft