কেন্দুয়ায় মরা বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লী এলাকার মরা বিল নামক স্থান থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে ১১ নম্বর চিরাং ইউনিয়নের আদমপুর–দুল্লী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। তাঁর চাচা মো. মুকুল মিয়া লাশটি শনাক্ত করেন।

লাশ উদ্ধারের সময় নেত্রকোণা জেলার সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া–আটপাড়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সিআইডির সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডি টিমও ঘটনাস্থলে যোগ দেয়। সবার উপস্থিতিতে সকাল ৯টার দিকে বিল থেকে জামালের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁর সিএনজি গাড়িটি ঘটনাস্থলের কাছেই পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে লাশ থানায় আনা হয় এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোন   লাশ উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft