দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম

পটুয়াখালীর দশমিনায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাজিব (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের কেদিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজিব উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর (ভেকু) চালক।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে খেয়াঘাট যাচ্ছিলেন রাজিব। কেদিরহাট এলাকায় পৌঁছলে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ পড়লে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক নিজের চলন্ত মোটরসাইকেলসহ সড়কের পাশে যান তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গুরুতর আহত হলে  স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বরিশাল   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft