টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিবের বিরুদ্ধে অনলাইন মিডিয়ায় চালানো মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনাকে তিনি একটি স্বার্থান্বেষী কুচক্রি মহলের অপতৎপরতা বলে অভিহিত করেছেন।

গত ১৩ আগস্ট অনলাইন মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পারেন, ২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর ডাক নাম ইয়েন মুন্সী ব্যবহার করা হয়েছে। 

এ বিষয়ে তিনি জানান, তিনি ওই কমিটি সম্পর্কে কখনো অবগত ছিলেন না।

রায়হান হাবিব বলেন, আমার জাতীয় পরিচয়পত্র, স্কুল সার্টিফিকেট ও জন্মসনদে আমার নাম রায়হান হাবিব। যদি আমি ওই ছাত্রলীগের কমিটির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে আমার আসল নামই ব্যবহার হতো। কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তারা অনুগ্রহ করে আমার দাখিলকৃত বায়োডাটা দেখাক।

তিনি আরও বলেন, তাঁর নামে চালানো মিথ্যাচারের জন্য তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো কমিটির সঙ্গে জড়িত ছিলেন না। বর্তমান পৌর ছাত্রদলের কমিটিই তাঁর একমাত্র রাজনৈতিক ঠিকানা।

ইয়েন মুন্সী নামে আমার কোনো কাগজপত্র নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে থাকতে চাই। তাই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

শেষে তিনি দেশপ্রেমের প্রতীকী স্লোগান উচ্চারণ করে বলেন, বাংলাদেশ জিন্দাবাদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft