রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : রিজওয়ানা হাসান
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:৫৮ পিএম

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাতো, তবে বিষয়টি আরও পরিষ্কার থাকত। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।

নির্বাচন সম্পর্কে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটে পাথর লুটের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, অবাধ বাক স্বাধীনতার কারণে এখন অনেকে অনেক কিছু বলছেন। তবে সরকার সবার মতামত নিয়েই সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জ/উ
মার্কিন দূতাবাসের কড়া সতর্কবার্তা

মার্কিন দূতাবাসের কড়া সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অবৈধ অভিবাসন সম্পর্কে এক শক্ত বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, অবৈধ অভিবাসনের
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

কক্সবাজারে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে
২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের
শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ

শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিদেশি মিশন রাষ্ট্রপতি নির্বাচন সচিবালয় পরিবেশ উপদেষ্টা প্রেক্ষাপট   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft