রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের আহ্বান আইন উপদেষ্টার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:১৪ পিএম

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও আহ্বান জানান তিনি। আজ শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. আসিফ নজরুল বলেন, ‘মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয়, এমন অভিযোগও করেন আইন উপদেষ্টা। প্রশ্ন রেখে বলেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’

তিনি বলেন, ‘প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই।’

আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন, ‘আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে গিয়েছে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, সেখানে এতো টেস্ট লাগেনি।’

এছাড়া হাসপাতলের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’ এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

জ/উ

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া
আজ থেকে জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলছে

আজ থেকে জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলছে

চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। ঢাকা পর্যন্ত
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকার আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাধ্য অনর্থক মধ্যস্বত্ব আহ্বান অনুষ্ঠান সক্ষমতা বাংলাদেশ অভিযোগ অত্যাচার নার্স ডাক্তার ভারত থাইল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft