চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:৩৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

জা/উ

আজ থেকে জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলছে

আজ থেকে জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলছে

চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। ঢাকা পর্যন্ত
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকার আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বরাষ্ট্র জেনারেল চাঁদাবাজদ বাংলাদেশ আইন রাজধানী মোহাম্মদপুর পরিদর্শন নির্বাচন রাজনৈতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft