ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:১০ এএম

ঢাকা ও আশপাশের এলাকার আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। পাশাপাশি সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

জ/উ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হতে
আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে আনসারে আসছে নতুন ৫ ব্যাটালিয়ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে আনসারে আসছে নতুন ৫ ব্যাটালিয়ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আরও জোর দিচ্ছে সরকার। এর অংশ
পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ

পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ

আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর
রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়িত হয়েছে: প্রেস সচিব

রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়িত হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের মধ্যে ইতোমধ্যে ৩৭টি বাস্তবায়ন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বৃষ্টি   আবহাওয়া   তাপমাত্রা   অপরিবর্তিত   সম্ভাবনা   সংস্থা   এলাকা   ঢাকা   চট্টগ্রাম   কক্সবাজার   মোংলা   পায়রা   সমুদ্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft