দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় ‘নয়া মানুষ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫৫ পিএম

দর্শক ও সমালোচকের প্রশংসায় সিক্ত সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

দেশজুড়ে সাড়া তোলা এই চলচ্চিত্র এবার পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। জায়গা করে নিয়েছে কানাডার টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ। যেখানে ভিন্ন সংস্কৃতি ও গল্পের মিলনমেলায় উজ্জ্বল হবে বাংলাদেশের পতাকা।

৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২৪ থেকে ২৮ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে। যেখানে ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮:৩০টায়।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি।‘

তিনি আরও বলেন, ‘এ আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।

‘আ মা ম হাসানুজ্জামান-এর ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন- রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft