মালয়েশিয়ার বিমানবন্দরে আটক ৯৮ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৫৪ এএম

ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ৯৮ বাংলাদেশি নাগরিক। ১৫ আগস্ট মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থায় বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা। যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

মালয়েশিয়ার সুরক্ষা সংস্থাটি জানায়, সীমান্তের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ অনুপ্রবেশ ও ভিসার অপব্যবহার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন। অনেকেই পর্যটক ভিসা নিয়ে গিয়ে পরে অবৈধভাবে কাজ করেন এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই।

একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘যাদের আটকে দেওয়া হয়েছে তারা ভোরে ঢাকা থেকে একটি ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।’

জ/উ

শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

শেষ হলো ট্রাম্প–পুতিন দ্বিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসেছিলেন। কয়েক ঘণ্টা
গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ২১

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে অপেক্ষমান
ইসরায়েলের অস্তিত্ব থাকতে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

ইসরায়েলের অস্তিত্ব থাকতে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

যতদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন লেবাননের
আলাস্কায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

আলাস্কায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা মালয়েশিয়া আন্তর্জাতিক বাংলাদেশ বার্তাসংস্থা নাগরিক কর্মকর্তা সীমান্ত অভিযান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft