দুই দশক পর বিটিভিতে আবারও ফিরছে 'নতুন কুঁড়ি'
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:৩১ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৫:০৯ পিএম

৯০ সালের মানুষরা বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ দেখেন নাই এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল এই ‘নতুন কুঁড়ি’। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো। সর্বশেষ আয়োজিত হয় ২০০৫ সালে। বুধবার (১৩ আগস্ট) বিটিভি নতুনভাবে নতুন কুঁড়ি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। বিটিভির সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হয়েছে নতুন লোগো ও টিজার।

প্রায় দুই দশক পর আবার শুরু হচ্ছে নতুন কুঁড়ি। দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনুষ্ঠানটি।  নতুন কুঁড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।

একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর।

আরও জানা গেছে, ১৫ আগস্ট থেকে অনলাইনে নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু হবে। পুরো দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে মূল প্রতিযোগিতায়।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুঁড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু-কিশোরদের অনুপ্রাণিত করেনি বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে। ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো। সর্বশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ'র ভিডিও ভাইরাল

ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন
দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় ‘নয়া মানুষ’

দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় ‘নয়া মানুষ’

দর্শক ও সমালোচকের প্রশংসায় সিক্ত সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ আবারও আলোচনার
নোরা ফাতেহির নতুন গান ভাইরাল

নোরা ফাতেহির নতুন গান ভাইরাল

বলিউডের আইটেম সং কুইন নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা
৭১ বছর বয়সে ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতলেন জ্যাকি চ্যান

৭১ বছর বয়সে ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতলেন জ্যাকি চ্যান

বিশ্ব চলচ্চিত্রের অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে নাম জ্যাকি চ্যান। সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিটিভি   প্ল্যাটফর্ম   অভিনয়   দলীয় অভিনয়   লোকনৃত্য   উচ্চাঙ্গ নৃত্য   দেশাত্মবোধক গান   নজরুলসংগীত   রবীন্দ্রসংগীত   লোকগীতি   ছড়া আবৃত্তি   চিত্রাঙ্কন   গল্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft