প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৯:২৬ পিএম

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলফাডাঙ্গা সাংবাদিক সমাজ আজ রোববার উপজেলা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি জনাব মুকুল শরীফ, কার্যকারী সদস্য রাজু আহমেদ, সাধারণ সদস্য ইমরান হুসাইন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাব আলফাডাঙ্গা'র দপ্তর সম্পাদক ফেরদৌস খান, অর্থ সম্পাদক নাঈম, সাধারণ সদস্য আসাদুজ্জামান, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জনাব আবুল বাশার সাহেব,দৈনিক আমার দেশ আলফাডাঙ্গা প্রতিনিধি গোলাম আজম মনির, দৈনিক কালের চাকা আলফাডাঙ্গা প্রতিনিধি কামরুল হক্ব ভুইয়া, আমাদের সময় আলফাডাঙ্গা প্রতিনিধি আজিজুর রহমান দুলাল,শহীদুল ইসলাম, আশিকুজ্জামান নাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না। সাংবাদিকদের রক্তে আর সংবাদপত্রের পাতা রাঙতে দেব না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর আইন ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, “কলমের শক্তিকে অবহেলা করলে তার কালি একদিন আগুন হয়ে জ্বলবে।”
উল্লেখ্য, গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে গাজীপুরে চৌরাস্তায় প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এই হত্যা কান্ডের ঘটনায় সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।