সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেপ্তার
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০৭ পিএম

সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে  শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রের কারিগর মো. সোহেল রানা (৩৬) মাদকসহ গ্রেফতার হয়েছেন। গতকাল শনিবার রাত ১টা ৫০ মিনিটে মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সন্দ্বীপ থানার অস্ত্র মামলা নং-০২(০৮)২৫ এর এজাহারনামীয় পলাতক আসামি।

গ্রেপ্তারকৃত সোহেল রানা মগধরার সারিকাইত এলাকার কাচিয়ার বাড়ির বাসিন্দা। তার পিতা মো. খাদমুল ইসলাম ও মাতা নিলুফা বেগম।

অভিযানের সময় পুলিশ তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহেলকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৫০টি ইয়াবা মাদকসহ গেপ্তার করা হয়। আটককৃত সোহেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft