পূর্বধলায় নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৫৯ পিএম

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির নেত্রকোনা শহরের কর্মসূচিকে কেন্দ্র করে উসকানিমূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়।

বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরের মোক্তারপাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারে পূর্ববর্তী সহিংস ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft