মনোহরগঞ্জের আলোচিত বাবুল হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৫৬ পিএম

প্রায় ৯ মাস পর কুমিল্লার মনোহরগঞ্জের আলোচিত বাবুল হত্যা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ২৬ জুলাই শনিবার চট্রগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে মামলার এজাহারভূক্ত আসামী রিপন (৩২) ও হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানোর কথা জানায় পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রবীন দেব বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় চট্রগ্রামের আকবর শাহ এলাকা থেকে দ্ইু আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, এর আগে এ মামলার এজাহার নামীয় একজন ও সন্ধীগ্ধ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর সকালে উপজেলার সাতেস্বর গ্রামে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন অটোরিক্সাচালক রিমন। এ সময় রাস্তায় স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এত রিমন ক্ষুব্দ হয়ে শিশুদের গালাগাল করেন। পরে শিশুদের অভিভাবকরা এসে রিমনকে জিজ্ঞেস করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতে রিমন তার সঙ্গীদের নিয়ে ওই শিশুর অভিভাবক বাবুলের উপর হামলা চালান এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এজাহার নামীয় দশজন ও অজ্ঞাতনামা ১০/১২ জন আসামীর মধ্যে এ পর্যন্ত এজহার নামীয় ৩ জন ও সন্দীগ্ধ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ জুলাই রবিবার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft