রৌমারীতে বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রৌমারী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আয়োজনে রৌমারী উপজেলা পরিষদের গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করার পর এখন আবার বৃত্তি পরীক্ষাতেও বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে শিক্ষা মন্ত্রণালয় এক সিদ্ধন্ত গ্রহণ করেছেন। এটি দেশের শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করবে। 

তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সব শিক্ষার্থীর জন্য শিক্ষার অধিকার সমান হওয়া উচিত। অথচ এখানে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক প্রকার অযোগ্য ধরে নেওয়া হচ্ছে। এটি শিক্ষার মৌলিক নীতির পরিপন্থী এবং মেধা বাছাইয়ের সুযোগকে সংকুচিত করছে। 

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে পড়–য়া বহু শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত ভালো ফলাফল করে। অথচ কেবলমাত্র প্রতিষ্ঠানটির সরকারি না হওয়ার কারণে তারা বঞ্চিত হচ্ছে, যা শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং ভবিষ্যতে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা অবিলম্বে এ বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে দেশের সব ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক হাফিজুর রহমান,আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান জিয়া, রিফাতুল আলমসহ অন্যান্য কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।্

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft