মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ৬
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৫১ পিএম

মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মাঝে তিন জন নারীও রয়েছেন।

আজ শুক্রবার (২৫ জুলাই ) ভোরে সদর  উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭.৬৫ মি.মি ১টি পিস্তল,একটি পিস্তলের ম্যাগাজিন, একটি,পিস্তলের পাঁচ রাউন্ড গুলি,একটি ইয়ার গান,১২০ রাউন্ড ইয়ার গানের কার্টিজ,একটি ৩০৩ কাটা রাইফেল,বেজবল ব্যাট একটি, স্টিলের গিয়ার চাকু দুটি, চাইনিজ কুড়াল দুটি, রামদা সাতটি, বল্লম একটি, টেঁটা ১৮টি, গাঁজা এক পুঁটলা, টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি, এনআইডি কার্ড একটি, মোবাইল ফোন পাঁচটি এবং একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।  

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft