মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, চার পুলিশ সদস্য বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:৩৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যের গাফিলতির কারণে চারজনকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। 

তাদের মধ্যে একজন এসআই ছাড়াও একজন এএসআই ও দুইজন কনস্টেবল রয়েছেন। 

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিট হাঁটার দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে পাঁচ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন আহমাদ ওয়াদুদ।

এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন। যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft