মানিকগঞ্জে দুর্ঘটনায় আটক গাড়ী মামলা না দিয়েই ছেড়ে দেয়ার অভিযোগ
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৪৯ পিএম

দুর্ঘটনায় আটককৃত গাড়ি মামলা না দিয়েই ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, গত ২১ জুলাই সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথলী হাসপাতালের নিকট ঢাকামুখী একটি চলন্ত সিএনজি-অটোরিক্সাকে পেছন থেকে একটি সেলফি পরিবহনের বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-১৪৩৭) ধাক্কা দিয়ে বেপোড়োয়া গতিতে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি আটক করে। 

এ ঘটনায় আহতরা হলেন, শিবালয় উপজেলার আধ শিমুলিয়া গ্রামের আজিজের স্ত্রী মিনা বেগম (৪১), অন্বয়পুর গ্রামের জিন্নত শেখের পুত্র শামিম (৩৫) ও ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের মেরেজের স্ত্রী (৪০)।

খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ বাস ও সিএনজি থানায় নিয়ে আসে এবং আহত যাত্রী ও আত্মীয় স্বাজনদের পুলিশ জানায়, ভূক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে। এবং আরো বলেন পরে থানায় এসে মামলা করার জন্য। পুলিশ আহতদের জানায়, চিকিৎসা শেষে এসে মামলা করা যাবে। 

আহত মিনার স্বামী জানান, তিনি গুরুতর আহত অবস্থায় তার ভাইকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

হাইওয়ে থানায় মামলা করতে গেলে দায়িত্বরত অফিসার তাকে জানায়, আগে রোগী সুস্থ করেন। পরে মামলা করা যাবে। 

এদিকে, দূর্ঘটনার তিনদিন পর ২৪ জুলাই (বৃহস্পতিবার) আহত যাত্রী ও স্বজনেরা থানা যায় মামলা করার জন্য। কিন্তু হাইওয়ে থানায় যাওয়ার পরে তারা দেখেন দূর্ঘটনায় কবলিত সিএনজি ও সেলফি গাড়ি থানায় নেই। 

উক্ত ঘটনার আহতদের খোঁজ বা ব্যয়ের টাকা না দিয়ে গাড়ির মালিক-চালকরা হাইওয়ে থানা থেকে গাড়ি ছাড়িয়ে নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

এ ঘটনার সত্যতা জানার জন্য ঘটনার দিন উপস্থিত সার্জেন্ট ওয়াহিদ মোঃ জুহাইরের সাথে মুঠোফোনে উক্ত বাস ও সিএনজি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানায় গাড়িগুলো জব্দ অবস্থায় রয়েছে। কিন্তু সরজমিনে দেখা যায় থানায় বাস ও সিএনজির কোনটির অস্তিত্ব নেই। 

ডিউটি অফিসার এসআই আ: রউফ জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও সিএনজির স্ব-স্ব মালিক এবং সমিতির লোকজন মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। তবে, মুচলেকার কোন কপি তিনি দেখাতে পারেননি। 

এ ব্যাপারে শিবালয় হাইওয়ে ওসি মুস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, অন্য একটি মামলার হাজিরা দিতে কোর্টে এসেছি। এ ব্যাপারে বক্তব্য নিতে হলে আপনারা শনিবারে থানায় আসেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft