ফরিদপুরে ড্যাব এর উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৫৪ পিএম

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক ‌ মিথ্যা অপপ্রচার ‌ও অবমাননাকর ‌ বক্তব্যের প্রতিবাদে চিকিৎসকদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর ড্যাবের সভাপতি প্রফেসর ‌ডা: মোস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ‌‌ডা: ‌রফিকুল ইসলাম, ‌ডা: মিজানুর রহমান, ডা: নুরুল ইসলাম রানা, ডা: আলামিন সারোয়ার ও ডা: এএফএম কামালসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। 
 
এসময় ফরিদপুর ড্যাবের সভাপতি প্রফেসর ‌ ডা: মোস্তাফিজুর রহমান শামীম বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক‌ তারেক রহমানের বিরুদ্ধে ‌ বিভিন্ন গণমাধ্যমে ‌ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া ‌ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন ‌ যা অত্যন্ত নিন্দনীয়। 

তিনি আরও বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে ‌‌কিছু সংখ্যক কুচক্রী মহল সামাজিক প্রচার মাধ্যমগুলোতে ‌ বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন। আমরা সবাই মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করবো। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‌‌এসব কাজে জড়িত সকল ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft