জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৪৫ পিএম

সমাবেশ মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসা নিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমিরের পাশে কিছু সময় বসে থেকে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠে পুনরায় বক্তব্য শুরু করেন।

সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সোজা শংকরে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জামায়াতের আমিরকে। অন্যদিকে ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে বেসকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জুলাই শহিদদের স্মরণ সভা শেষে করে ডা. শফিকুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft