প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম

লালমনিরহাটের বুড়িমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ ১ জন ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনরত অবস্থায় ২ জনকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা ও বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট এর বাঁধের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনার ভিটা এলাকার বাসিন্দা নুর ইসলাম (৫৫), কলাবাগান এলাকার বাসিন্দা মামুন (৩০), জিরোপয়েন্ট বর্মতল এলাকার বাসিন্দা রশিদুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বুড়িমারীতে বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ এক জন ও জিরোপয়েন্ট এ মাদক সেবন ও ব্যবসায় যুক্ত থাকায় ২ জনকে দুপুর দেড়টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে তাদেরকে আটক করে থানা হেফাজতে দেয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, বুড়িমারীর জিরোপয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনরত অবস্থায় ও ব্যবসার দায়ে ২ জনকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারীতে অভিযান পরিচালনা করি এবং ৬০ পিচ ইয়াবাসহ ১ জনকে ধরতে সক্ষম হই। আটককৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা করে আদালতে সোপর্দ করা হয়।