ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ: কানাডার হাইকমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০৫ পিএম

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশাব্যক্ত করেন তিনি। 

সাক্ষাতকালে পারস্পরিক কুশলতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ-কানাডার মধ্যকার ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন কানাডার হাইকমিশনার অজিত সিং। এছাড়া একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে কানাডা প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে জানান তিনি।

কানাডার হাইকমিশনারকে চব্বিশের জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি। 

এছাড়া উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধ পরিকর রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft