প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:০৩ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫৬ পরিবারের মাঝে বিনামুলে এক বান্ডিল করে ঢেউ টিন এবং তিন হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের এইসব টিন ও চেক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, নসরতে খোদা রানা, ভোমরাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, বিএনপি নেতা, জিল্লুর চৌধুরী, আব্দুল খালেক সহ গনমাধ্যমর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।